ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থানা ও উপজেলার ৫৭ জন সহকারী শিক্ষা কর্মকর্তাকে শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার এদের পদায়ন করা হবে। নতুন কর্মস্থল উল্লেখ করে পদায়নকৃত কর্মকর্তাদের ঠিকানায় ওইদিনই চিঠি পাঠানো হবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এক বছর শিক্ষানবীশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে জানিয়ে শ্যামল বলেন, শিক্ষানবীশকালে কেউ উক্ত পদে বহাল থাকার অনুপযোগী হলে কোনো কারণ ছাড়াই তাকে পূর্ব পদে প্রত্যাবর্তন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮১৫ ঘ.
bdnews24