২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক খুন, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে গোদনাইল তাতখানায় এ হামলায় নিহত হন হাসি বেগম (৩৫)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইমন নামের এক যুবককে আটক করেছে। হাসি জালকুড়ির নিট সিন্ডিকেট নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। বিধবা হাসি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন জানান তার ছোট বোন খুশি বেগম। খুশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় গার্মেন্টস থেকে ফিরে এসে তার (খুশির) স্বামীর দোকানে চাবি আনতে গেলে হাসিকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে। “এ সময় সে ঘরের দরজার সামনে এসে চিৎকার দিয়ে ঢলে পড়ে। গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে,” বলেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইমন নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩০ ঘ.