২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডাকাত ধরে নিয়েছে’ দুই শাবি শিক্ষার্থীকে

বেড়াতে গিয়ে ডাকাতের কবলে পড়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক দল শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

শাবি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেড়াতে গিয়ে ডাকাতের কবলে পড়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক দল শিক্ষার্থী। এদের মধ্যে দুজনকে ডাকাত দল ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে পালিয়ে আসা শিক্ষার্থীরা। ডাকাতের হাতে আটক দুই শিক্ষার্থী হলেন- কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অনিক ও খায়রুল। জোসেফ, সাদ, রাজীবসহ আট বন্ধু শুক্রবার সন্ধ্যায় সিলেটের বাঁধাঘাট এলাকায় নৌকাভ্রমণে যান। জোসেফ ও রাজিব সাংবাদিকদের জানান, একটি নৌকা ভাড়া করে তারা বিলে নামেন। এক পর্যায়ে আট থেকে ১০ জন ডাকাত অন্য একটি নৌকায় এসে তাদের নৌকায় হানা দেয়। ডাকাত দল মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। অনিক, খায়রুল ও সাদকে ডাকাত দল তুলে নিয়ে গেলেও সাদ ছুটে আসে বলে তার দুই বন্ধু জানায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের সহযোগিতায় দুই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিবেদক/এএইচ/এমআই/০০১০ ঘ.