২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি প্রতিষ্ঠানের জন্য জাহাজ বানাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

দেশীয় শিল্পগোষ্ঠী নূরজাহান গ্র“পের জন্য চারটি তেলবাহী ট্যাংকার নির্মাণ শুরু করেছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্পগোষ্ঠী নূরজাহান গ্র“পের জন্য চারটি তেলবাহী ট্যাংকার নির্মাণ শুরু করেছে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন। বৃহস্পতিবার দুপুরে নূরজাহান গ্র“পের প্রতিনিধি, ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ এবং বাংলাদেশে ১১টি দেশের ১৩ জন রাষ্ট্রদূতের উপস্থিতিতে ট্যাংকার চারটির নির্মাণ কাজ শুরু হয়। নূরজাহান গ্র“প ও ওয়ের্স্টান মেরিনের মধ্যে গত ১৮ জুলাই চারটি তেলবাহী ট্যাংকার তৈরির চুক্তি হয়। ১৩৫০ ডিডব্লি¬উটি ধারণক্ষমতা সম্পন্ন এ ট্যাংকারগুলো দেশে দ্রুত ভোজ্যতেল সরবরাহে ভূমিকা রাখবে বলে মনে ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে তুরস্ক, নিউজিল্যান্ড, সাইপ্রাস, আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, বেলজিয়াম, মরক্কো, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০৩০ ঘ.