কক্সবাজার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার উপজেলার দুর্গম গর্জনিয়া এলাকা থেকে নজরুল ইসলাম (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গর্জনিয়ার ছিদ্দিক আহমদের ছেলে।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সিরাজুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রের ক্রেতা সেজে র্যাব সদস্যরা গর্জনিয়া ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় অভিযান চালায়।
নজরুল তাদের একে-৪৭ রাইফেলটি দেখাতে আনলে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০২০ ঘ.
bdnews24