২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসচিব আলাউদ্দিনের দুর্নীতির প্রমাণ মেলেনি

জনপ্রশাসনের উপসচিব আলাউদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হলেও অনুসন্ধানে তার কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:17 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের উপসচিব আলাউদ্দিন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হলেও অনুসন্ধানে তার কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ কারণে আলাউদ্দিন ও তার স্ত্রী ডা. জাহানারা আরজু’র মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে বুধবার দুর্নীতি দমন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগ তুলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৯ জুলাই আলাউদ্দিন দম্পতির বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছিলো কমিশন। কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের পর গত ৮ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন (এআরটি) জমা দেওয়া হয়েছে। আলাউদ্দিন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২৩১১ ঘ.