ঝিনাইদহ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা সভাপতি শেখ শাহজামালসহ শিবিরের ১৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার সন্ধ্যায় শহরের ব্যাপারী পাড়ার বসুন্ধরা ছাত্রাবাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ সদর থানার এসআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার শহরের আরাপপুরে ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে শিবিরকর্মীদের মারামারি হয়।
ওই ঘটনায় ছাত্রলীগের ইনসান জোয়ার্দ্দার নামে এ কর্মী বাদী হয়ে শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানা হাজতে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তবে গ্রেপ্তার বাকিরা সংগঠনে কোন পদে রয়েছেন তা তিনি জানাতে পারেননি।
গ্রেপ্তার অন্যরা হলেন মাসুদ রানা, শফিউর রহমান, মামুনুল হক, মো. জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, মো. মুজাহিদ, টিটু মিজান, আতিকুর রহমান, মো. মারুফ হোসেন, মো. শাহাজাহান আলি, সামিউল ইসলাম ও জিল্লির রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24