২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাঁচ ইটভাটা বন্ধ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের ফটিকছড়ির পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় চট্টগ্রামের ফটিকছড়ির পাঁচটি ইটভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (কারিগরী) মো. মাইন উদ্দিন উপজেলার নানুপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের এসব ইটভাটা বন্ধ করে দেয়। ইটভাটাগুলো হলো- কাজী আইয়ুব আলীর মালিকানাধীন মেসার্স মইনুদ্দীন চিশতী ব্রিকস, নুরুদ্দিন কোম্পানির মেসার্স মক্কা ব্রিকস ম্যানুফ্যাকচার্স, নুরুল ইসলাম বাবুলের মেসার্স প্রগতি ব্রিকস, আশুতোষ বড়–য়ার মেসার্স এবি ব্রিকস ম্যানুফ্যাকচার্স কোম্পানি এবং কাজী জানে আলমের মালিকানাধীন মেসার্স খাজা ব্রিকস। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরী) তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পাহাড়ি এলাকার পাদদেশে ১২০ ফুট উচ্চতার এসব ইটভাটায় ইট পোড়ানো হতো। ইটভাটাগুলোতে অধিক ধোঁয়া নির্গত হতো। পাঁচ ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে এসে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তাজমিনুর। এ ব্যাপারে পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৯৪৪ ঘ.