২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

তাবলিগ জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা এবারও হবে দুই দফায়, যার প্রথমটি শুরু হবে ১৩ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাবলিগ জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা এবারও হবে দুই দফায়, যার প্রথমটি শুরু হবে ১৩ জানুয়ারি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “এবার বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৫ জানুয়ারি। আর ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় ইজতেমা হবে।” বিশ্ব ইজতেমার স্থান টঙ্গীর তুরাগ নদীর তীরে এবং আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নিতে বলা হয় সভায়। স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয়ের ঊধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬২৯ ঘ.