২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ‘বিশেষ’ অভিযানে ৮৩ জন গ্রেপ্তার

বাগেরহাট জেলায় ‘বিশেষ অভিযান’ চালিয়ে দুই দিনে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 06:48 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

বাগেরহাট, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলায় ‘বিশেষ অভিযান’ চালিয়ে দুই দিনে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বলেন, জেলার নয়টি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ সন্ত্রাসীদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান চালানো হচ্ছে। অবশ্য সোমবার রাত ১২টা থেকে তিন দিনের এ বিশেষ অভিযানের প্রথম দুই দিনে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। সুপার রফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচশ’ গ্রাম গাঁজা ও আধা লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে বলেও জানান তিনি। বাগেরহাট পুলিশের এই অভিযান ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১২৪৫ ঘ.