মাদারীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক না পেয়ে মাদারীপুর সদরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নাজমা বেগম (২০) সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং পূর্ব রঘুরামপুর গ্রামের চুন্নু বেপারীর মেয়ে।
নাজমার চাচা আবুল হোসেন বলেন, এবার কোরবানি ঈদে নাজমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী জাকির যৌতুক চেয়ে আসছিল। যৌতুকের টাকা দিতে না পারায় নাজমাকে তারা পিটিয়ে হত্যা করেছে।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সোমবার রাতের কোনো এক সময় নাজমাকে হত্যা করেছে তার শ্বশুড়বাড়ির লোকজন।
ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24