ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) সঙ্গে চুক্তি করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ (ইজিসিবি)।
মঙ্গলবার ঢাকায় এই চুক্তি সই হয়। ঢাকার ভারতীয় দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ পেয়েছে এনটিপিসি। ৮৮ লাখ ডলার দর হেঁকে কাজটি পেয়েছে তারা।
পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ভারতীয় প্রতিষ্ঠানটিকে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ঋণ দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কেকে/এমআই/২১০০ ঘ.
bdnews24