২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৪৪ ধারা জারি

একই স্থানে যুবদল ও যুবলীগ কর্মীসভা ডাকায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে যুবদল ও যুবলীগ কর্মীসভা ডাকায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী এ আদেশ দেন। আদেশে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রাজরানী কমিউনিটি সেন্টার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, রাজরানী কমিউনিটি সেন্টারে যুবদল ও যুবলীগ একই সময় কর্মী সভা ডাকে। তাই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ইউএনও ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/২০১৪ ঘ.