২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে সচিবালয়ের পেছনের রাস্তায় এ দুর্ঘটনায় প্রাণ হারান আবু সাইদ (২৮)। তার বাসা গেণ্ডারিয়ার ঢালকানগরে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মা বিলকিস বেগমের জন্য ওষুধ আনতে সাইদ শাহবাগ যাচ্ছিলেন। সচিবালয়ের পেছনের রাস্তায় পিছন থেকে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সাইদকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়, বলেন তিনি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ ঘাতক পিকভ্যানটি আটক করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/ডিডি/২২৪৯ ঘ.