২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 07:24 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

জয়পুরহাট, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জয়পুরহাট রেল স্টেশনের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (২২) জয়পুরহাট সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা গ্রামের আহমেদুল হকের মেয়ে। জয়পুরহাট রেলস্টশনের মাস্টার আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের স্লিপারের উপর পড়ে গিয়ে আমেনার মাথা ফেটে যায় এবং একটি পা কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় আমেনাকে জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামিদ জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলো আমেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩২০ ঘ.