ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ২০২১ সালের মধ্যে দেশের ৮৫ শতাংশ নাগরিকের মানসম্পন্ন পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
খামারিদের মধ্যে আধুনিক প্রযুক্তি ও মা-বাবা (প্যারেন্ট স্টক) হাঁস-মুরগি হস্তান্তর অনুষ্ঠানে বুধবার মন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে ব্র্যাক পোলট্রি, ইকো পোলট্রি, ফোনিক্স পোলট্রি, লালমনি এগ্রো এবং এ্যাকোয়া পোলট্রি’র প্রতিনিধিদের কাছে উন্নতমানের মা-বাবা হঁাঁস-মুরগি এবং পোলট্রি খাদ্য তৈরির আধুনিক প্রযুক্তি হস্তান্তর করা হয়।
আব্দুল লতিফ বিশ্বাস ভেজাল পশু ও পোলট্রি খাদ্য তৈরি ও বাজারজাত না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সিরডাপ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24