সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে চিকিৎসাধীন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের যকৃৎ প্রতিস্থাপন হবে আগামী ১১ ডিসেম্বর।
কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজ্জাককে দেখে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী।
তিনি বলেন, “চিকিৎসকরা যকৃৎ প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন।”
রাজ্জাককে যকৃৎ দান করছেন তার ভাইয়ের ছেলে। ইতিমধ্যে তিনি লন্ডন এসে পৌঁছেছেন।
পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজ্জাকের শারীরিক অবস্থা আগের চেয়ে ‘একটু ভালো’ বলে জানান প্রেস মিনিস্টার।
আব্দুর রাজ্জাক গত আওয়ামী লীগ সরকারের আমলে পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রাজ্জাককে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কেউ দেখতে যাননি উল্লেখ করে গত ২৭ অক্টোবর সংসদে সমালোচনা করেন সরকারদলীয় কয়েকজন সাংসদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/০০৩৬ ঘ.
bdnews24