২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ হলো আইসিটি মন্ত্রণালয়

যোগাযোগ মন্ত্রণালয়ের পর এবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে পৃথক দু’টি মন্ত্রণালয় গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রণালয়ের পর এবার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে পৃথক দু’টি মন্ত্রণালয় গঠন করা হয়েছে। নতুন এ দু’টি মন্ত্রণালয় হচ্ছে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার এ মন্ত্রণালয় ভেঙে নতুন দু’টি মন্ত্রণালয় গঠনের আদেশ জারি করা হয়। এর আগে একইদিন যোগাযোগ মন্ত্রণালয় ভেঙে যোগাযোগ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় নামে দু’টি পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়। সরকারি ওই আদেশে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধি¬-৩-এ দেওয়া ক্ষমতাবলে সরকার এ দু’টি মন্ত্রণালয় গঠন করেছে। গত চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন প্রতিমন্ত্রী মঈন খানের প্রচেষ্টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ’ নামে পৃথক দু’টি বিভাগ গঠন করে। এ বিভাগ দু’টিকে মন্ত্রণালয়ে উন্নীত করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৫৫ ঘ.