ঝিনাইদহ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
রোববার দুপুরে আলফাপুর, রতœাট ও বগুড়া গ্রামের বাসিন্দারা এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম জানান, রতœাট গ্রামের আওয়ামী লীগ সমর্থক আমিরুল ইসলামকে নিজ দলে নেওয়ার জন্য আলফাপুর গ্রামের বিএনপি নেতা আব্দুল আওয়াল চাপ দিচ্ছিলেন। কিন্তু আমিরুল তার কথায় কান দেননি।
এর জেরে আব্দুল আওয়ালের লোকজন দুপুরে আওয়ামী লীগের কয়েকজনের উপর হামলা চালালে রতœাট, আলফাপুর ও বগুড়া গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শৈলকুপা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপু জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে তিন গ্রামের লোক ঢাল, সরকি, রাম দা, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়।
পরে পুলিশ গিয়ে দু’দলের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.
bdnews24