২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধর্ষণের শিকার শিশু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

শেরপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকালে আন্ধারিয়াগোপ গ্রামে এ ঘটনা ঘটে। তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নূর উদ্দিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। পাশের ভালুকাকুড়া গ্রামে তার বাড়ি। নালিতাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালাপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছাত্রী সকালে স্কুলে আসার সময় পরীক্ষা ফি আনতে ভুলে যায়। তাই স্কুল থেকে আবার বাড়ি যায় ফি আনতে। পথে নূর উদ্দিন তাকে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। আশপাশের শিশুরা খেলতে এসে তাকে ধান দেখতে পায়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ব্যাপারে শিশুটির দাদা নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। সিভিল সার্জন মো. মইন উদ্দিন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৩ ঘ.