২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাজাদপুরে কৃষকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সরিষাকোল গ্রামে গোরস্থানের পাশে মজনু মিঞার লাশ পাওয়া যায়। মজনু মিয়া ওই গ্রামেরই বাসিন্দা। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মজনু বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখে থানায় সংবাদ দেয়। তার গলায় মাফলার পেঁচানো ছিল। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৩০ ঘ.