চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী তরুণী (১৬) নিহত হয়েছে।
রোববার সকাল ১০টায় টুবগী এলাকায় সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, মেয়েটি প্রায়ই সড়কের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করতো। সকালে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১৮ ঘ.
bdnews24