২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ ভেঙে নতুন মন্ত্রণালয় রেল

৩৭টি মন্ত্রণালয়ের সঙ্গে যোগ হচ্ছে নতুন মন্ত্রণালয়। মন্ত্রিসভায় নতুন দুজন অন্তর্ভুক্ত হওয়ার ছয় দিনের মাথায় এই পদক্ষেপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ৩৭টি মন্ত্রণালয়ের সঙ্গে যোগ হচ্ছে আরেকটি। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন রেলপথ বিভাগ এখন মন্ত্রণালয়। রোববার এক তথ্য বিবরণীতে রেলপথ মন্ত্রণালয় গঠনের কথা জানানো হয়। এতদিন যোগাযোগ মন্ত্রণালয় ছিলো যোগাযোগ, সেতু বিভাগ ও রেলপথ বিভাগ নিয়ে, যার মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সৈয়দ আবুল হোসেন। তবে পদ্মা সেতুসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে ব্যাপক সমালোচিত তিনি। গত ২৮ ডিসেম্বর মন্ত্রিসভায় সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরের শপথ নেওয়ার ছয় দিনের মাথায় মন্ত্রণালয়ের সম্প্রসারণ হলো। সরকারের ঘনিষ্ঠসূত্রের খবর, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৬১৬ ঘ.