চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম পৌঁছেছে।
মহানগর প্রভাতী নামের ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়। বিকাল ৩টা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর কথা থাকলেও সন্ধ্যা ৬টায় সেটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনটি লাকসাম স্টেশন অতিক্রম করার পর নাউতি স্টেশনের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন অচল হয়ে যায়।
লাকসাম থেকে অন্য একটি ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি নাউতি ছেড়ে আসে। এতে আড়াই ঘণ্টা দেরিতে সেটি গন্তব্যে পৌঁছায়।
তবে এতে অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম/এমইউ/এএইচ/০০২৮ ঘ.
bdnews24