২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুদামে পুড়েছে সাড়ে ৩ হাজার মণ পাট

মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে একটি পাটের গুদামে আগুন প্রায় সাড়ে তিন হাজার মণ পাট পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

মাদারীপুর, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের চরমুগরিয়া বন্দরে একটি পাটের গুদামে আগুন প্রায় সাড়ে তিন হাজার মণ পাট পুড়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে আগুন লাগার পর দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মাদারীপুরের সংসদ সদস্য। অগ্নিনির্বাপক বাহিনীর মাদারীপুর, রাজৈর ও গৌরনদী স্টেশনের তিনটি ইউনিট প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাহিনীর মাদারীপুর স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। মুজিবুর বলেন, পাট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুদামের মালিক শহিদুল ইসলাম ফকির ও স্থানীয় পাঁচ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৬৪৫ ঘ.