চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার দায়ে চট্টগ্রাম নগরীতে ১৩ দোকানকে দেড় লাখ টাকার বেশি জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত র্যাব-৭ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দোকানগুলোকে মোট এক লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
দেওয়ানহাটে জামাল বয়লারকে ৩ হাজার টাকা, মা মনি বয়লার হাউজকে ১০ হাজার টাকা, শাহ আমানত ষ্টোরকে ২ হাজার টাকা, খাজা ষ্টোরকে ১২ হাজার টাকা, জাকারিয়া তৈল হাউজকে ৫ হাজার টাকা, মোহছেন আউলিয়া হোটেলকে ২৫ হাজার টাকা, দরবার ভাত ঘরকে ১০ হাজার টাকা, হোটেল সিটিআইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিউ মডেল ফুডসকে ১০ হাজার টাকা, জেবিন মেডিকোকে ১০ হাজার টাকা, ফুলকলি মিষ্টি দোকানকে ১০ হাজার টাকা, কাশেম স্টোরকে ১০ হাজার টাকা এবং হোটেল আরমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৭৪৮ ঘ.
bdnews24