২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করবে সাংবাদিক ইউনিয়ন

সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন উপলক্ষে যৌথভাবে সমাবেশ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন উপলক্ষে যৌথভাবে সমাবেশ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)। সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে গণসঙ্গীত পরিবেশন করা হবে। ১৯৯০ সালের ২৭ নভেম্বর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে স্বৈরাচার প্রতিরোধের চূড়ান্ত কর্মসূচি গ্রহণ করে ওইদিন থেকে সব সংবাদপত্র ও সংস্থায় কাজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। ওইদিন থেকে ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতনের আগ পর্যন্ত সব সংবাদপত্র ও সংবাদ সংস্থার কাজ বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/২১১৯ঘ.