২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ’র ২০১১ সালের সেরা রিপোর্ট পুরস্কার ঘোষণা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘সেরা রিপোর্ট ২০১১’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ‘সেরা রিপোর্ট ২০১১’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রবিবার ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুরি বোর্ডের সিদ্ধান্তে প্রতিবছর বিভিন্ন বিভাগের সাংবাদিকদের প্রতিবেদনের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়। এ বছর অপরাধ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য বিজয়ী হয়েছেন হেলাল উদ্দিন (দৈনিক যুগান্তর), অবজেবটিভ ইকোনমিক রিপোর্টিংয়ের জন্য আশরাফুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), সেরা অনুসন্ধানী অর্থনৈতিক প্রতিবেদনের জন্য মিজান চৌধুরী (দৈনিক জনকন্ঠ), মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য আজিজুল পারভেজ (দৈনিক কালের কন্ঠ), শিক্ষা বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য এম মামুন হোসেন (দৈনিক যায় যায় দিন), ক্রীড়া বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য শামীম চৌধুরী (দৈনিক ইনকিলাব) এবং নগরীর সমস্যা নিয়ে টিভি প্রতিবেদনের জন্য মাসহুদুল হক (এটিএন নিউজ)। ডিআরইউ আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২২২০ ঘ.