২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে জাল নোটসহ একজন আটক

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বহু জাল নোট ও বাংলাদেশ ব্যাংকের সিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

পঞ্চগড়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বহু জাল নোট ও বাংলাদেশ ব্যাংকের সিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝলই শালশিড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার থেকে আব্দুল খালেক ওরফে মালেককে (৪০) গ্রেপ্তার করা হয়। বোদা থানার ওসি কায়সার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের সময় তার কাছে দুই হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে মালেকের দেওয়া তথ্য অনুযায়ী পাশের আটোয়ারি উপজেলার সাতখামার গ্রামের একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১৯টি এক হাজার টাকার জাল নোট ও বাংলাদেশ ব্যাংক লেখা দুইটি গোল রাবার স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। মালেক মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটোয়ারির সাতখামার গ্রামের ওই বাসায় খালেক মাসখানেক থেকে ভাড়াবাসায় স্ত্রীকে নিয়ে থাকছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৮ ঘ.