ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হামলার ১১ দিন পর ওই ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাসেল (১৬) ও রায়হান (১৭)।
তাদের বুধবার গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান।
গ্রেপ্তারকৃতদের একজন দশম শ্রেণীর এবং অন্যজন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানালেও তাদের কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি র্যাব কর্মকর্তা।
গত ১১ নভেম্বর সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে (http://www.supremecourt.gov.bd) স্বাভাবিক তথ্য পাওয়া যায়নি। বরং সাইটটি হ্যাক করা হয়েছে- এমন দাবি সম্বলিত বার্তা দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১২ ঘ.
bdnews24