২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: সেলিমের জবানবন্দী

নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সেলিম ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নরসিংদী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার সেলিম ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। বুধবার নরসিংদীর সিনিয়র বিচার বিভাগীয় হাকিম সিহাবুল ইসলামের আদালতে তিনি এই জবানবন্দী দেন। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মামুনুর রশীদ ম-ল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জবানবন্দী নেওয়ার পর সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান লোকমান হোসেন। তার ভাই মো. কামরুজ্জামান এ ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এ পর্যন্ত গ্রেপ্তার সেলিম, মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কা, আশরাফুল সরকার, হাজী ফারুক, মাহফুজ হোসেন তাওয়াব ওরফে সবুজ, শাহিন ও নাছির বিভিন্ন মেয়াদে পুলিশের রিমান্ডে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৯ ঘ.