বরিশাল, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির গাবখান সেতু থেকে ডাকাত সন্দেহে অস্ত্র ও গুলিসহসহ তিনজনকে আটক করেছে র্যাব।
বুধবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটক তিনজন হলেন গৌতম হাওলাদার (৪৫), আলতাফ হাওলাদার (৩৮) ও আবুল কালাম হাওলাদার (৫০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গাবখান সেতু অতিক্রমকালে দুইটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় র্যাব। তল্লাশির আক ফাঁকে তিনজনকে রেখে দুইজন পালিয়ে যায়।
ওই তিনজনের কাছ থেকে একটি এলজি, একটি একনলা বন্ধুক, চার রাউন্ড গুলি ও দুইটি টর্চ লাইট উদ্ধার করা হয়।
এরা ডাকাতির উদ্দেশ্যে ঝালকাঠির কীর্তিপাশা যাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলাও রয়েছে।
এ ব্যাপারে আরো একটি মামলা দায়ের করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৩ ঘ.
bdnews24