২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ডাকাত স্বপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বপনের বিরুদ্ধে দুইটি খুন ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৪৯ ঘ.