২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার ইটভাটার সাড়ে ৫৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় চারটি ইটভাটাকে সাড়ে ৫২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে ওই চারটি প্রতিষ্ঠানকে আরো ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়ায় চারটি ইটভাটাকে সাড়ে ৫২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনে ওই চারটি প্রতিষ্ঠানকে আরো ২ লাখ টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম মঙ্গলবার বিকালে লোহাগাড়র আখতারাবাদ এলাকার কানু ব্রিকসকে ২১ লাখ টাকা এবং মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া চট্টগ্রাম জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ইট পোড়ানো আইনে ওই দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন। এর আগে জব্বারিয়া ব্রিকসকে সাড়ে ১০ লাখ টাকা ও বরহাতিয়া ব্রিকসকে ১৫ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইট পোড়ানো আইনে আরো ৫০ হাজার টাকা করে আরো এক লাখ টাকা জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ ড্রাম চিমনি পদ্ধতিতে ইট পোড়ানো এবং ছাড়পত্র না থাকায় ওই চারটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৩৫ ঘ.