বরিশাল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের আদালতে অস্ত্র ও ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি বরিশালে ধরা পড়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর টিয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার মো. জসিম হাওলাদার ২৬ নম্বর ওয়ার্ডের হাজিবাড়ির বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিম মাদারীপুর সদর থানায় নথিভুক্ত অস্ত্র ও ডাকাতি মামলার আসামি।
গত ২ নভেম্বর মাদারীপুরের একটি আদালত তাকে ১০ বছরের কারাদ- দিয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৩ ঘ.
bdnews24