২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছয় 'ডাকাত' গ্রেপ্তার

বগুড়ায় ডাকাত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

বগুড়া, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় ডাকাত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আরিফুর রহমান ম-ল জানান। গ্রেপ্তার হয়েছেন মাদারীপুরের কালকিনীর মো. সেলিম ওরফে কালু (৪২), মো. বারেক হাওলাদার (৪৮), পটুয়াখালীর কালিকাপুরের মো. সুমন ওরফে জাকির (২৫), বাগেরহাটের মোড়লগঞ্জের মো. মনির (২৮) , মো. হালিম (২৯) এবং বরগুনার বেগাতি উপজেলার মো. সুজন হাওলদার (২৪)। পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান ম-ল জানান, ২৪ অক্টোবর রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ি খাদ্যগুদাম কর্মকর্তা মো. আব্দুল মজিদের বাসা থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে। ওই ঘটনায় পরদিন আব্দুল মজিদ শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৪ ঘ.