২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক রশিতে আত্মহত্যা তরুণ-তরুণীর

ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একই রশিতে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় মঙ্গলবার রাতে একই রশিতে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সকালে কোদালে গ্রামের একটি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন কোদালে গ্রামের আলম হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৯) ও পাশের মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল খায়েরের মেয়ে সীমা খাতুন (১৭)। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আমিনুলের সঙ্গে সীমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে দেড়মাস আগে স্বজনরা সীমাকে জোর করে পাইকপাড়া গ্রামে আরেকজনের সঙ্গে বিয়ে দেয়। তিনি আরো বলেন, ঈদের আগের দিন সীমা বাবার বাড়ি আসেন। এরপর প্রেমিকের সঙ্গে একই রশিতে ফাঁস দিয়ে আতœহত্যা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.