২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নতুন পুলিশ সুপার নিয়োগ

নরসিংদীর পৌর মেয়র নিহত হওয়ার ঘটনায় পুলিশ সুপারকে বদলির পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার খ. মুহিদ উদ্দিনকে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র নিহত হওয়ার ঘটনায় পুলিশ সুপারকে বদলির পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার খ. মুহিদ উদ্দিনকে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। মুহিদ উদ্দিন কিছুদিন আগে জাতিসংঘ শান্তি মিশন থেকে দেশে ফেরেন। ১ নভেম্বর রাতে মুখোশধারীদের গুলিতে নিহত হন নরসিংদী পৌর মেয়র এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন। এই প্রেক্ষাপটে ৪ নভেম্বর রাতে পুলিশ সুপার (এসপি) আক্কাস উদ্দিন ভূঁইয়াকে প্রত্যাহার এবং দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়। পরদিন নরসিংদীর পুলিশ সুপারের (এসপি) চলতি দায়িত্ব দেওয়া হয় ফরিদপুরের অতিরিক্ত এসপি সুব্রত কুমার হাওলাদারকে। হত্যাকাণ্ডের দুইদিন পর লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করেন একটি মামলা করেন। আসামিদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী। গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৯২৬ ঘ.