সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় একইস্থানে ওয়াজ মাহফিল ও ওরশের আয়োজন করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদুর রহমান।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) চান মিয়া জানান, বরুনী গ্রামে পীর দেওয়ান আশু শাহের মাজার শরীফে বুধবার সন্ধ্যায় ওরশের আয়োজন করা হয়। একইস্থানে স্থানীয় বরুণী মাদ্রাসা কর্তৃপক্ষ বেলা ৩টায় ওয়াজ মাহফিলের আয়োজন করে।
আইনর্শঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৮ ঘ.
bdnews24