চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃঙ্ঘলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ জানায়, পৌর এলাকার দেওয়ান জাইগীরে বুধবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টায় ইসলামী ছাত্র শিবির সমর্থকদের সংগঠন 'শিবগঞ্জ সন্ধানী সাংস্কৃতিক সংসদ'র একযুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় দেওয়ান জাইগীরে।
অনুষ্ঠান ঘিরে গ-গোল হওয়ার আশঙ্কায় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ ব্যাপারে মাইকিং করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২২ ঘ.
bdnews24