ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশ কিছু দিন রোগে ভুগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক কাজী আদর (৫৭)।
সোমবার সন্ধ্যায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পিত্রালয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কাজী আদরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন দিন ধরে নানা রোগে ভুগছিলেন এই নারী সাংবাদিক। গত এপ্রিল মাস থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। ঈদের দিন বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
কাজী আদর মানবজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার-এ কাজ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে øাতকোত্তর ডিগ্রি নেওয়া কাজী আদর সাংবাদিকতা শুরু করেন ১৯৮৮ সালে 'এখনই সময়' পত্রিকার মাধ্যমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২১২০ ঘ.
bdnews24