২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাছধরা নৌকায় আগুন

নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় একটি মাছধরা নৌকায় আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় একটি মাছধরা নৌকায় আগুন ধরেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার বিকালে 'এফ বি রহমানুর রহিম'র এই অগ্নিকা-ে নৌকাটির উপরিভাগের বেশিরভাগই পুড়ে গেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী ও পুলিশ জানিয়েছে। কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে চরপাথরঘাটা ঘাটে নোঙর করা অবস্থায় নৌকাটিতে আগুন ধরে। দমকল বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বোটটির মালিক খোয়াজনগর এলাকার মনসুর আলীর দাবি, আগুনে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর দু'টি গাড়ি ঘটনাস্থলে গিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/সিএম/ডিডি/২০১৭ ঘ.