২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ৬ হাজার টেলিফোন বিকল

কারিগরি ত্র"টির জন্য রাজধানীর গুলশান এক্সচেঞ্জের প্রায় সাড়ে ৬ হাজার টেলিফোন মঙ্গলবার সকাল থেকে বিকল হয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি ত্র"টির জন্য রাজধানীর গুলশান এক্সচেঞ্জের প্রায় সাড়ে ৬ হাজার টেলিফোন মঙ্গলবার সকাল থেকে বিকল হয়ে রয়েছে। তবে এ ত্র"টি ঠিক করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিডেট'র (বিটিসিএল) কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। বিটিসিএল'র পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮৮৫' এবং '৮৮৬' দিয়ে শুরু প্রায় সাড়ে ৬ হাজার টেলিফোন সকালে বিকল হয়ে পড়ে। "ত্র"টি দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন। খুব শিগগিরই টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছি," বলেন তিনি। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ দুঃখও প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৯২৮ ঘ.