লালমনিরহাট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ভ্রমণ করছিলেন জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের এক আত্মীয়, কিন্তু ধরা পড়ে এখন প্রতারণার মামলার আসামি হয়েছেন তিনি।
সোমবার রাতে পাটগ্রাম উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মুজাহিদের ভায়ারার ভাই ফজলুর রহমানকে। ওই গাড়ির চালক নাজিম উদ্দিনকেও গ্রেপ্তার করে পুলিশ।
ফজলুর রহমান ঢাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পাটগ্রাম থানার ওসি ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাড়ায়চালিত একটি মাইক্রোবাসে মুজাহিদের ভায়রা আনোয়ারুল ইসলাম রাজু ও তার কয়েকজন ভাই ঢাকা থেকে পাটগ্রাম যান।
খবর পেয়ে পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের শমসের নগর এলাকা থেকে পুলিশ গাড়িসহ দুজনকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ভ্রমণ করার অভিযোগে গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়ে জামায়াত নেতা মুজাহিদ বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৯২১ ঘ.
bdnews24