গাইবান্ধা, ০৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন সকালে গাইবান্ধা সদরে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর এক যুবকের মৃত্যু হয়েছে।
ওসমান গনি (৪০) নামেও ওই যুবক সদর উপজেলার ধনধনিয়া গ্রামের অছিম উদ্দিনের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শ (এসআই) রামজীবন ভৌমিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জেলা শহরের ব্রিজ রোডের মডার্ন মসজিদের পিছনে একটি পুকুর পাড়ে ওসমান আলীকে গুরুতর অসুস্থ পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে কয়েকজনে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির মাথার পিছনে ও দুই হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, ওসমান রোববার ঢাকা থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.
bdnews24