২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ভিজিএফ'র চাল উদ্ধার

নড়াইল সদর উপজেলায় একটি গুদাম থেকে এক হাজার ৪০ কেজি ভিজিএফ'র চাল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নড়াইল, নভেম্বর ০৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় একটি গুদাম থেকে এক হাজার ৪০ কেজি ভিজিএফ'র চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে চালিতাতলা বাজারে এই অভিযান ছালানো হয়। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, বিকাল ৪টার দিকে বাজারের আনন্দ দাসের (আনা) গুদাম থেকে এক হাজার ৪০ কেজি চাউল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সরকারি চাল ব্যক্তিগত গুদামে রাখার কথা নয়। অসদুপায়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে তা গুদামে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নড়াইল সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.