চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে এক কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সদর উপজেলার অনুপ নগর মাঠে শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হন উপজেলার দেবীনগর ইউনিয়নের মামলত বিশ্বাসেরটোলা গ্রামের মোহাম্মদ রবিউল ওরফে দুরুল হোদার ছেলে মোহাম্মদ আনারুল (২৫)।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে হেরোইন পাচারের সময় আনারুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কোমরে ১০০ গ্রাম ওজনের ১০টি হেরোইনের প্যাকেট পাওয়া যায়। এ সময় কটি মোটর সাইকেলও আটক করে তারা।
এদিকে রোববার সকালে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের সামনে থেকে বিজিবি'র আরেকটি টহল দল ২০ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আরোহী আরো দুইজনকে গ্রেপ্তার করেছে বলেও মেজর নজরুল জানান।
এরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের তৌফিকুল ইসলাম (৩০) ও মনাকষা গ্রামের মোহাম্মদ শাহ আলম (৩০)।
গ্রেপ্তার তিনজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বিজিবি, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24