রাজবাড়ী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকালে সোনাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুরের মো. তুহিন (২৮) এবং কুমারখালীর হোগলা গ্রামের আব্দুল বারেক (৩০)।
পাংশার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, বিকাল ৪টার দিকে মোটরসাইকেলে দুই বন্ধু বাড়ি ফিরছিলেন।
সোনাপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাফিক আইল্যান্ডে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24