বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা ও বিজয় দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে চার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
এরমধ্যে শুক্রবার তিনজন এবং শনিবার একজনকে মুক্তি দেওয়া হয় বলে কারারক্ষক মো. আবু সায়েম জানিয়েছেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর এমদাদ হাওলাদার (৬০), ঝালকাঠির আবদুল গণি হাওলাদার (৯৭) ও মানিক ব্যাপারী (৯০) এবং বরিশালের খালেক শেখ (৮০)।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24