২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে চার হরিণ শিকারি গ্রেপ্তার

সুন্দরবন থেকে চার হরিণ শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হরিণের মাংস, চামড়া, অস্ত্র ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে চার হরিণ শিকারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হরিণের মাংস, চামড়া, অস্ত্র ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, শুক্রবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বাহির চর ও চরের খাল এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়। এরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার কাওয়ালী গুচ্ছগ্রামের মো. বখতিয়ার গাজী (৩০), দাকোপের কামিনীবাসিনী গ্রামের দীপক গাইন (৩০) ও প্রদ্যুৎ সরকার (৩৫) এবং সাতক্ষীরার আশাশুনির বড়দল গ্রামের পচা গাজী (২৫)। বুধবারও একই এলাকা থেকে হরিণ ও ছয়শ' ফাঁদসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়। সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোকিলমনি টহল ফাঁড়ির বনকর্মীরা শুক্রবার সকালে এই দুটি অভিযান চালায়। এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মিহির দো আরো জানান, আগামী ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দুবলায় রাস মেলাকে সামনে রেখে অবৈধ শিকারীরা বনে ঢুকছে। তাই সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৪ ঘ.